EXCLUSIVE: “এবার খোলা হাওয়ায় পুজো হবে, যার যা ইচ্ছা মাছ-মাংস খাবে”—মালদায় খুঁটিপুজোর মঞ্চে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের মন্তব্যে রাজনৈতিক তরজা

Spread the love

মালদা , ১১ সেপ্টেম্বর : আমিষ নিরামিষ বিতর্কের মাঝেই দুর্গাপূজার খুঁটিপুজো উদ্বোধনে এসে মাছ-মাংস নিয়ে সাফ বক্তব্য বিজেপি নেত্রীর। পালা বদলের বাংলায় খোলা হাওয়ায় পাহাড়া ছাড়া পুজো হবে বলে দাবি। যে মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কটাক্ষ করেছে বিরোধীরা। শুক্রবার মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় হরিশ্চন্দ্রপুর থানা হাটখোলা সার্বজনীন দুর্গাপূজা কমিটির খুঁটি পুজো তে এসে ছিলেন রাজ্য বিজেপির লড়াকু নেত্রী তথা বিশিষ্ট আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। খুঁটি পুজোর মঞ্চ থেকে তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন,”এবার খোলা হাওয়াতে পুজো হবে। কোন পাহাড়া থাকবে না। সাথে তার বক্তব্য সকলে যেমন নিয়ম মেনে পূজা করবে। তেমন যার যা ইচ্ছা মাছ-মাংস তাই খাবে। যেমন করে ইচ্ছা পুজো কাটাবে।” মঞ্চ থেকে মন্তব্য নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রিয়াঙ্কার দাবি,”পাহাড়া বলতে এর আগে এইসব এলাকায় পুজোতে পুলিশের অনেক নজরদারি থাকতো। বিভিন্ন সময় এবং বিধি নিষেধ আরোপ করা হতো। ভোট ব্যাংকের স্বার্থে। এই বছর সেটা আর হবে না।” যদিও তার এই মন্তব্য নিয়ে কটাক্ষের সুর চড়িয়েছে সিপিআইএম এবং তৃণমূল। তৃণমূলের মতে তাদের আমলে পুজোর অনুদান দেওয়ার ফলে দুর্গাপূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ইউনেস্কোর শিরোপা মিলেছে। সিপিআইএমের অভিযোগ ক্ষমতায় এসে বাঙালির শ্রেষ্ঠ উৎসব কে নিয়ে রাজনীতি করণ করছে বিজেপি। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

প্রসঙ্গত এই পুজো ৫৯ তম বর্ষে পা দিল। চলতি বছরে পুজোর বাজেট সাত লক্ষ টাকা। উদ্যোক্তাদের মত এই বছর আনন্দ আরও বেশি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *