মালদায় ২৬০০ কালীপুজোর নিরাপত্তায় বিশেষ নজর, পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে জেলা প্রশাসন

Spread the love

মালদা: আসন্ন কালীপুজো ও ছট পূজো নিয়ে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মালদা জেলা প্রশাসনের। মালদা জেলার বিভিন্ন প্রান্তে একাধিক বড় বড় কালীপুজো হয় সে পুজো গুলিতে নিরাপত্তা ব্যবস্থা পরিকাঠামো সমস্ত বিষয়গুলি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই বৈঠক কালী পূজো ছাড়াও ছট পুজো নিয়েও বৈঠক হয়। মূলত জেলার ছট পুজোর ঘাট গুলির নিরাপত্তা ব্যবস্থা পরিকাঠামো তৈরি নিয়ে আলোচনা হয়। মালদা জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী জুয়েল মুর্মু, জেলাশাসক রাজনবীর সিং কাপুর, জেলা পুলিশ সুপার অনুপম সিং, সাংসদ খগেন মুর্মু, মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল সহ জেলা প্রশাসনের অন্যান্যকর্তা আধিকারিক ও জেলার বিভিন্ন প্রান্তের পুজো কমিটির সদস্যরা। ২৬০০ কালীপুজো


জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে মালদা জেলায় মোট ২৬০০ কালীপুজো হয়। জেলার ৭৬ টি বড় পূজো হয় এই সমস্ত পুজো গুলিতে মন্ডপে বা মন্দিরে প্রবেশ ও বাহির পথ বড় করার নির্দেশ দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও অতিরিক্ত ভিড় সামাল দেওয়ার কি ব্যবস্থা রয়েছে সে সমস্ত বিষয়গুলি জেলা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। বৈঠকের পর রবিবার জেলা প্রশাসনের কর্তারা হবিবপুরের বিভিন্ন পুজোর প্রস্তুতি খতিয়ে দেখবেন। জেলা পুলিশ প্রশাসনের প্রতিনিধিদল ঘুরে দেখবেন নিরাপত্তা ব্যবস্থা থেকে অন্যান্য ব্যবস্থাগুলি। এছাড়াও কলকাতার ঘটনার পর কালীপুজোয় রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটা জেলায় একজন করে মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। মালদা জেলার দায়িত্বে রয়েছেন মন্ত্রী গৌরী শংকর ঘোষ। এদিন তিনি অনলাইন বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে আগামী দুই নভেম্বর তিনি মালদায় আসবেন জেলার একাধিক বড় বড় পুজো কমিটিগুলির প্রস্তুতি তাদের নিরাপত্তার ব্যবস্থা পরিকাঠামো অন্যান্য সকল বিষয়গুলি খতিয়ে দেখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *