
মালদা ২৮ সেপ্টেম্বর : একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল পুরাতন মালদার মহিষবাথানী অঞ্চল। দীর্ঘদিন পর সেই এলাকায় ফের সংগঠন শক্তিশালী করার দাবী কংগ্রেসের। রবিবার মহিষবাথানী অঞ্চলের বলরামপুরে এক মেগা যোগদান কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের ১৩ জন পঞ্চায়েত সদস্য, একজন পঞ্চায়েত সমিতির সদস্য, সংশ্লিষ্ট অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি, ব্লকের সহ সভাপতি সহ শতাধিক তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করেন। এদিন মালদা জেলা কংগ্রেসের সভাপতি ঈশা খান চৌধুরী এবং প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি তথা প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদারের হাত থেকে কংগ্রেসের পতাকা তুলে নেন যোগদানকারীরা। কর্মসূচিকে ঘিরে ভিড় ছিল চোখে পড়ার মতো।যোগদানের সময় উপস্থিত কংগ্রেস কর্মী-সমর্থকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে সভাস্থল। সভায় ঈশা খান চৌধুরী এবং ভূপেন্দ্রনাথ হালদার ছাড়াও উপস্থিত ছিলেন মানিকচকের প্রাক্তন বিধায়ক মোত্তাকিম আলম, পুরাতন মালদা ব্লক কংগ্রেস সভাপতি গোপাল সরকার, সংশ্লিষ্ট এলাকার কংগ্রেস নেতা উদয় মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব।কংগ্রেস নেতৃত্বের দাবী, মহিষবাথানী একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। দীর্ঘদিন সেই সংগঠন হাতছাড়া থাকলেও এবার মানুষ ফের কংগ্রেসের সঙ্গে ফিরতে শুরু করেছেন। অন্যদিকে, তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া সারাফত আলী বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আঞ্চলিক দল হিসেবে তৃণমূলের পক্ষে বিজেপির বিরুদ্ধে কার্যকর লড়াই করা সম্ভব নয়। বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করতেই কংগ্রেসের ছত্রছায়ায় এসেছেন বলে জানান তিনি। তৃনমূল ছেড়ে তৃনমূল ছেড়ে
https://addlinks.pro/S8QIu