ভুতনি : জল কমছে, দুর্ভোগ কমেনি

Spread the love

মালদা , ১২ সেপ্টেম্বর : জল কমলেও দুর্ভোগ কমেনি ভূতনিতে। আগের তুলনায় প্রায় তিন সেন্টিমিটার জল কমেছে ঠিকই, কিন্তু এখনও বিচ্ছিন্ন বহু এলাকা। আর সেই পরিস্থিতিতে বানভাসীদের কাছে দ্রুত ত্রাণ ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় উদ্যোগ প্রশাসনের। উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৈরি করা হচ্ছে জোনাল গোডাউন। ভূতনি ব্রিজ থেকে দুর্গত এলাকায় পৌঁছতে অনেকটা সময় লাগায় এই গোডাউন থেকেই গঙ্গার কাছাকাছি গ্রামগুলিতে দ্রুত ত্রাণ পাঠানো হবে। জল কমছে


শুধু ত্রাণ নয়, গোডাউন এলাকায় প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে সমস্ত জরুরি পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। থাকবে ২৪ ঘণ্টার চিকিৎসা পরিষেবাও। পাশাপাশি বিভিন্ন জায়গায় তৈরি করা হচ্ছে অস্থায়ী টয়লেট। বিদ্যুৎহীন এলাকায় জেনারেটরের ব্যবস্থাও করা হয়েছে। আজ থেকেই এই পরিষেবা চালু হচ্ছে বলে জানিয়েছেন মালদার জেলাশাসক রাজেন বীর সিং কাপুর।
প্রশাসনের দাবি, দুর্গতদের কাছে পরিষেবা পৌঁছনোর সময় কমাতেই এই বিশেষ ব্যবস্থা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *