পারদেওনাপুরে বন্যা কবলিত এলাকায় বিজেপির প্রতিনিধি দল

Spread the love

মালদা ১২ সেপ্টেম্বর : গঙ্গার জলস্ফীতিতে প্লাবিত বৈষ্ণবনগর থানার বিস্তীর্ণ এলাকা। শনিবার সেই সমস্ত প্লাবিত এলাকায় ছুটে যায় বিজেপির এক প্রতিনিধি দল। ঘুরে দেখেন বন্যা কবলিত এলাকা। কথা বলেন বানভাসি মানুষদের সাথে। দূর্গত মানুষদের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী পৌঁছায় তার ব্যবস্থা করেন তারা। প্রতিনিধি দলে ছিলেন জেলা সভাপতি অজয় গাঙ্গুলি ও সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস সহ সহ অন্যান্য নেতারা।

মুলত এদিন বিজেপি প্রতিনিধি দল বৈষ্ণবনগর বিধানসভার পারদেওনাপুর শোভাপুর অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল ঘুরে দেখেন। পরবর্তীতে মন্ত্রী জুয়েল মুর্মু, বিধায়ক রাজু কর্মকার, স্থানীয় বিডিও ও আইসি সঙ্গ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *