মালদায় ঐক্যের বার্তা নিয়ে পুলিশের ‘রান ফর ইউনিটি’, ১১২ জরুরি পরিষেবার বাইক নিয়ে নজরকাড়া অংশগ্রহণ

Spread the love

মালদা:- ঐক্যের বার্তা ছড়াতে মালদায় পুলিশের ‘রান ফর ইউনিটি’! ১১২ জরুরি পরিষেবার বাইক নিয়ে অংশগ্রহণ পুলিশকর্মীদের
ভারতের লৌহ মানব তথা স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার দেশজুড়ে পালিত হল রাষ্ট্রীয় একতা দিবস। দিনটিকে সামনে রেখে একাধিক কর্মসূচির আয়োজন করে মালদা জেলা প্রশাসন ও জেলা পুলিশ।রাষ্ট্রীয় একতা দিবসের অঙ্গ হিসেবে এদিন মালদা জেলা পুলিশের উদ্যোগে আয়োজন করা হয় ‘রান ফর ইউনিটি’ কর্মসূচির। সেখানে অংশগ্রহণ করেন জেলা পুলিশের একাধিক আধিকারিক ও পুলিশকর্মী। বিশেষ নজর কাড়ে জেলা পুলিশের ১১২ জরুরি পরিষেবায় ব্যবহৃত বাইকগুলি নিয়ে পুলিশকর্মীদের অংশগ্রহণ।

রাজ্য সরকারের পক্ষ থেকে প্রদত্ত এই বাইকগুলিকে সঙ্গে নিয়ে কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে জাতীয় ঐক্য, সংহতি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া হয়।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অনুপম সিং, অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) অর্ক ব্যানার্জি, অতিরিক্ত জেলাশাসক শ্রীনিবাস ভেঙ্কটরাও পাটিল-সহ জেলা প্রশাসন ও পুলিশের অন্যান্য আধিকারিকরা।সর্দার বল্লভভাই প্যাটেলের আদর্শকে স্মরণ করে দেশের ঐক্য, অখণ্ডতা ও সংহতি বজায় রাখার বার্তাই তুলে ধরা হয় এই কর্মসূচির মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *