৩ জন কাউন্সিলর নিয়ে ইংরেজবাজার পৌর বোর্ড দখল নিলো বিজেপি, সমর্থন জানালো নির্দল কাউন্সিলেরা

Spread the love

মালদা ৭ অক্টোবর : ৩ জন কাউন্সিলর নিয়ে ইংরেজবাজার পৌরসভায় ক্ষমতায় এলো বিজেপি। চেয়ারম্যান হলেন বিজেপির কাউন্সিলর অম্লান ভাদুড়ি। তিনি ছিলেন বিরোধী দল নেতা। বুধবার চেয়ারম্যান নির্বাচান ছিল। প্রস্তাব করেন বিজেপির কাউন্সিলর সুতপা মুখার্জি। সমর্থন করেন বিজেপির কাউন্সিলর কৃষ্ণা নাথ। সমর্থন করেন দলত্যাগী তৃনমূল কাউন্সিলেরা।
এদিন চেয়ারম্যান নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছাড়লেন ১১ জন কাউন্সিলর। বুধবার দুপুরে দলবদ্ধভাবে মালদা জেলা প্রশাসনিক ভবনে গিয়ে সদর মহকুমা শাসক শম্ভুনাথ সরকারের হাতে পদত্যাগপত্র তুলে দেন তাঁরা। পদত্যাগের পর নিজেদের নির্দল কাউন্সিলর হিসেবে দাবি করেন ওই ১১ জন। ক্ষমতায় পেয়ে নব নিযুক্ত চেয়ারম্যান অম্লান ভাদুড়ি জানিয়েছেন পুরসভার যে সব বেনিয়ম হয়েছে তার তদন্ত হবে। তবে ক্যাজুয়াল কর্মীদের পাশে দাঁড়ালেন। বললেন ওরা কম টাকায় কাজ করে। ওদের প্রতি সহানুভূতিশীল। পুরসভায় নানারকম ট্যাক্স নেওয়া হয় সেই বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

উল্লেখ্য ইংরেজবাজার পৌরসভা ২৯ আসন বিশিষ্ট। গত নির্বাচনে তৃণমূলের প্রতীকে ২৫ জন জয়ী হয়েছিলেন। তিনজন বিজেপি এবং একজন নির্দল প্রতিকে জিতে ছিলেন। গত দুই বছর আগে দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর বাবলা সরকার।
এদিন পদত্যাগকারীদের মধ্যে ছিলেন সুমালা আগরওয়ালা, সুজিত সাহা, শুভময় বসু, সুব্রত সরদার, পলি সরকার, প্রসেনজিৎ ঘোষ, উদয় চৌধুরী, সুমিতা ব্যানার্জি, শিপ্রা রায়, পূজা দাস এবং সঞ্জয় কুমার দে। একসঙ্গে ১১ জন কাউন্সিলরের দলত্যাগের ঘটনায় ইংরেজবাজার পৌরসভার রাজনৈতিক সমীকরণে নতুন করে জটিলতা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *