প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মালদায় ‘সেবা জ্যোতি যাত্রা’, জাতীয় পতাকা হাতে রাজপথে জেলাশাসক-বিধায়করা

Spread the love

মালদা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে সামনে রেখে সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে বুধবার মালদায় অনুষ্ঠিত হল বিকশিত ভারতের সংকল্প পূরণে সেবা জ্যোতি যাত্রা। বুধবার মালদা জেলা প্রশাসনের উদ্যোগে সেবা জ্যোতি যাত্রা শুরু হয় মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে। এতে পা মেলান জেলাশাসক রাজেনবীর সিং কাপুর, বিধায়ক অম্লান ভাদুড়ি, গোপাল চন্দ্র সাহা, রাজু কর্মকার, চিন্ময় দেব বর্মণ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অজয় গাঙ্গুলি, প্রতাপ সিং, নীলাঞ্জন দাস সহ আরও অনেকেই। তারা সকলে মিলে বহু সাধারণ মানুষকে নিয়ে হাতে জাতীয় পতাকা তুলে ধরে মালদা শহরের রাজপথে সেবা জ্যোতি যাত্রা করেন। যার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের সেবা কার্যকালে বিকশিত ভারত গঠনের বার্তা তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *