
মালদা ১০ সেপ্টেম্বর : মানিকচকের ভুতনি, ইংরেজবাজারের খাসখোলের পর বৈষ্ণবনগর এলাকার বিস্তীর্ণ বন্যা কবলিত এলাকা ঘুরে দেখল বিজেপির এক প্রতিনিধি দল। বৃহস্পতিবার বৈষ্ণবনগর বিধানসভার লক্ষীপুর অঞ্চলের ভাঙাটোলা গ্রাম, বীরনগর ১নং অঞ্চলের দুর্গারামটোলা, ভিমাগ্রাম, লালুটোলার বিস্তীর্ণ জলমগ্ন এলাকা ঘুরে দেখেন বিজেপির প্রতিনিধি দল। এই দলে ছিলেন জেলা সভাপতি অজয় গাঙ্গুলি , সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস। সাথে ছিলেন পঞ্চায়েত সমিতি সভাপতি প্রিয়াংকা সরকার দাস, জেলা পরিষদ সদস্যা শ্যামলী রজক সহ অন্যান্য নেতৃত্ববর্গ। দূর্গত মানুষের সাথে কথা বলেন। সরকারি ত্রাণ সামগ্রী যাতে সঠিক সময়ে পান তাঁর ব্যবস্থা করেন। জেলার বন্যা পরিস্থিতি কথা মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন বলে মন্তব্য করেন অজয় গাঙ্গুলি।