
মালদা ১০ , সেপ্টেম্বর : বন্যা কবলিত এলাকা পরিদর্শনে আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলছে তার প্রস্তুতি। মালদা বিমান বন্দরে কাটা হচ্ছে ঘাস। তৈরি হচ্ছে আরো একটি হেলিপ্যাড।পড়ছে রঙের প্রলেপ। একই সাথে মালদা টাউন হলের সংস্কার করা হচ্ছে। দুটো কাজ করছে পুর্ত দপ্তর। জেলা প্রশাসন সুত্র জানা গিয়েছে দিন ঠিক না হলেও ২/১ দিনের মধ্যে মুখ্যমন্ত্রী মালদায় আসবেন। মালদা বিমান বন্দর হেলিকপ্টারে নামবেন।

সেখান থেকে হেলিকপ্টারে বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখবেন, ফিরে এসে ইংরেজবাজার শহরের টাউন হলে প্রশাসনিক বৈঠক করে কলকাতা ফিরে যাবেন। যদিও মুখ্যমন্ত্রীর সফর নিয়ে কোন সরকারি আমলা মুখ খুলতে চাননি।