
মালদা , ১০ সেপ্টেম্বর : কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী তাদের দলের কাছে ছুৎমার্গ নেই , দল চাইলেই দরজা, জানলার ছিটকিনি খুলে দেবেন। জানিয়ে দিলেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গাঙ্গুলি। তিনি বলেন কৃষ্ণেন্দু চৌধুরী বিজেপিতে আসতে চাইলে দল সিদ্ধান্ত নেবে। তবে দলে ঢোকার রাস্তা বন্ধ আছে। এদিকে বিজেপি তাঁর কাছে ছুৎমার্গ নেই জানিয়ে দিলেন কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। বললেন তৃনমূল কংগ্রেস আর করবেন না। একদিন আগেই চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এবার তিনি পুরনো পেশায়। কালোকোট গায়ে দিয়ে সোজা এলেন মালদা আদালতে। এখন থেকে নিয়মিত আদালতই তার কর্মক্ষেত্র। ঘড়ির কাটায় তখন ১১:১০। বাড়ি থেকে বের হয়ে এলেন তিনি। পায়ে হেঁটে বড়জোর মিনিট দুয়েকের পথ আদালত। বলাই যেতে পারে বাড়ির উল্টোদিকে জেলা আদালত। তবে পুরসভা তো তিনি যাবেন কাউন্সিলার হিসাবে। তাঁর ছেলেদের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন। এদিন তিনি বলেন শুভেন্দু দলে থাকলে তৃনমূলটা ভাঙত না। বরং দলটা আরো উঁচু জায়গায় চলে যেত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়শী প্রশংসা করে বলেন মুখ্যমন্ত্রী হিসাবে সফল হবেন তিনি।