নাগা–সামান্থা–শোভিতা: বিচ্ছেদের পর নতুন সম্পর্কে সামান্থা, রহস্যময় পোস্টে সরব প্রাক্তন স্বামী

Spread the love

২ ডিসেম্বর : দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু নতুন করে ঘর বাঁধলেন পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে। ডিসেম্বরের ১ তারিখে গোপনে বিয়ের পর সামাজিক মাধ্যমে ব্যাপক চর্চা শুরু হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রাক্তন স্বামী অভিনেতা নাগা চৈতন্য সোশ্যাল মিডিয়ায় সততা নিয়ে এক রহস্যময় পোস্ট করে নজর কাড়েন। নাগা–সামান্থা–শোভিতা

নাগা লিখেছেন—
“একজন শিল্পী যদি সৃজনশীলতা ও সততার ভিত্তিতে সিদ্ধান্ত নেন, মানুষ সেই অনুভূতি গ্রহণও করে আবার ফিরিয়েও দেয়। এর সবচেয়ে বড় উদাহরণ ‘ধূতা’। দু’বছর হলো।”

ব্যক্তিজীবনে খুব একটা পোস্ট না করলেও বিয়ের পরপরই এমন পোস্ট ভক্তদের কৌতূহল বাড়িয়েছে।

সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর নাগা ৪ ডিসেম্বর বিয়ে করেন অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে। আর সামান্থা বিয়ে করেন তার আগেই, ডিসেম্বরের প্রথম দিনেই। নাগা–সামান্থা–শোভিতা

বিচ্ছেদের পর কঠিন সময়ের কথা আগেও স্বীকার করেছেন সামান্থা। একাধিক সাক্ষাৎকারে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। জানিয়েছিলেন— নতুন করে প্রেমে পড়ার সাহস হারিয়ে ফেলেন, তাই সম্পর্কের দরজা বন্ধ করে দিয়েছিলেন।

তবে শেষ পর্যন্ত প্রাক্তনকে ভুলে নতুন জীবনের সিদ্ধান্ত নেন তিনি। বছর শেষে নতুন অধ্যায় শুরু করেছেন নিজের জীবনে।

এদিকে পরিচালক রাজ নিদিমোরুর প্রাক্তন স্ত্রী শ্যামালি দেও ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন—
“মরিয়া মানুষ মরিয়া কাজ করে, চারদিকে ভ্রু উঁচু করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *