SIR : এসআইআর নিয়ে সরব, মালদা থেকে বিজেপিকে নিশানা মমতার – CM

Spread the love

মালদা , ৩ ডিসেম্বর : ভোট চাইতে আসিনি, আপনাদের দুশ্চিন্তায় পাশে থাকতে এসেছি। এসআইআর আবহে মালদা থেকে বাংলার মানুষকে আশ্বাসবার্তা দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর স্পষ্ট বক্তব্য, ”কেউ ভয় পাবেন না, ভীত হবেন না। নিশ্চিন্তে থাকুন।” এমনকী কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না বলেও অভয়বার্তা মুখ্যমন্ত্রীর। তিনি বলেন,”ডিটেনশন ক্যাম্পে কাউকে যেতে হবে না। কারও নাম বাদ যাবে না। ব্লকে ব্লকে ১২ ডিসেম্বর থেকে “মে আই হেল্প ইউ ” ক্যাম্প চালু করছি। ওরা ফেব্রুয়ারি মাসে ভোট ঘোষণা হবে। এই কারণে তিন মাসের জন্য এস আই আর চালু করেছে। সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করছে। আমি আপনাদের পাহাড়াদার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে আমার ছবি দিয়ে নানা চক্রান্ত করবে ওরা । সাবধান থাকবেন। মনে রাখবেন। আমি কথা দিলে কথা রাখি মনে রাখবেন। বিজেপির নাম না করে মমতা ব্যানার্জি বলেন বাংলা দখল ভুলে যান। ইংরেজরা পারেনি আপনারও পারবেন না। রক্ত দেবো কলিজা দেব বাংলাকে ভাগ করতে দেবো না। ফর্ম ফিলাপ করবেন তার না হলে নাম কেটে দেবে। যদি থাকে আস্থা। আমরা দেবো ভরসা। দেশের মধ্যে বাংলা এক নম্বরে। বাংলা ছাড়া নোবেল আসত না । ” সব ইস্যুতেই সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ”SIRরের নামে গণবন্দি করা হচ্ছে। মানুষ এর জবাব দেবে” অন্যদিকে এদিন ফের একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন তৃণমূল নেত্রী। SIR

বছর ঘুরলেই বঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে এসআইআর ইস্যুতে ক্রমশ চড়ছে বঙ্গ রাজনীতি। এর মধ্যেই আজ মালদায় গাজোলে সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে একদিকে এসআইআর নিয়ে মানুষকে ভয় না পাওয়ার বার্তা দেন, একই সঙ্গে কেন্দ্রকেও তোপ দাগেন। SIR এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”আমি ভোট চাইতে আসিনি। যে দুশ্চিন্তা রয়েছে, তা দূর করতে এসেছে। সকলকে বলতে চাই, নিশ্চিন্তে থাকুন। কেউ ভয় পাবেন না।” নিজেকে মানুষের পাহাড়াদার বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই ইস্যুতে বিজেপিকে একহাত নিয়ে তিনি আরও বলেন, ”বিজেপি এসআইআর করে নিজের কবর নিজেরাই খুঁড়েছে।” বাংলা এবং বিহার যে এক নয় তাও এদিন বুঝিয়ে দেন প্রশাসনিক প্রধান। এরপরেও যদি জরুরি অবস্থা জারির চেষ্টা করা হয়, তাহলে মানুষ ক্ষমা করবে না বলেও মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, ‘‘আজ দিল্লিতে ক্ষমতায় আছ, কাল থাকবে না।’’ SIR

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *