
Baloch Woman Bomber : বালুচিস্তানে প্রথমবারের মতো আত্মঘাতী হামলায় নারী বোমারু ব্যবহার করেছে বিদ্রোহী সংগঠন বালুচ লিবারেশন ফ্রন্ট (BLF)। সংগঠনটির সদস্য জারিনা রফিক নামে এক নারী সোমবার চাগাই জেলায় নিরাপত্তা বাহিনীর একটি চেকপোস্ট লক্ষ্য করে হামলা চালান। লক্ষ্যবস্তু ছিল পাকিস্তান-চীনের যৌথ খনন প্রকল্পের নিরাপত্তা ঘাঁটি।
হামলার দায় স্বীকার করে BLF জানায়, তাদের “Self-Sacrifice Unit” থেকে এ অভিযান পরিচালিত হয়েছে। সংগঠনটি এটিকে “ঐতিহাসিক পদক্ষেপ” বলে দাবি করে জানায়, ভবিষ্যতে আরও নারীদের “অপারেশনে” যুক্ত করা হবে। Woman Bomber
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, হামলাকারী বিস্ফোরণের মাধ্যমে নিজেকে উড়িয়ে দিলে গোলাগুলি বিনিময় শুরু হয়। ঘটনাস্থলে অন্তত কয়েকজন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে হতাহতের নির্দিষ্ট সংখ্যা নিয়ে কোনো সরকারি বিবৃতি দেওয়া হয়নি। Woman Bomber

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, BLF-এর এই পদক্ষেপ বিদ্রোহী কার্যক্রমের ক্ষেত্রে “কৌশলগত পরিবর্তন” নির্দেশ করে। নারী আত্মঘাতী হামলা পাকিস্তানে অত্যন্ত বিরল; এ কারণে নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে ঝুঁকি বাড়ল বলে মন্তব্য করেছেন পর্যবেক্ষকরা।
চাগাই অঞ্চলটি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (CPEC) গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় নিরাপত্তা সবসময়ই জোরদার থাকে। সেখানেই প্রথমবার নারী আত্মঘাতী হামলা ঘটায় ঘটনাটি বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।
সরকারি পর্যায়ে এখনও এ ঘটনায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে স্থানীয় প্রশাসন কঠোর নিরাপত্তা সতর্কতা জারি করেছে এবং তদন্ত শুরু হয়েছে।