দুর্গা পুজোতে অভিনব থিম, “রসগোল্লা তুমি কার”?, রসগোল্লা নিয়ে পশ্চিমবঙ্গের জয় কে তুলে ধরা হয়েছে থিমে, নজর কাড়বে আশা উদ্যোক্তাদের

Spread the love

মালদা: দুর্গাপুজোর থিমে অভিনব ভাবনা। রসগোল্লা নিয়ে পশ্চিমবাংলার জয় কে তুলে ধরা হয়েছে থিমে। মালদার হরিশ্চন্দ্রপুর ডেলি মার্কেট ঘোষপাড়া সার্বজনীন পুজো কমিটির এই বছর দুর্গাপুজোর থিম “রসগোল্লা তুমি কার”? মূলত রসগোল্লা নিয়ে বাংলা এবং উড়িষ্যার মধ্যে এক দীর্ঘ মেয়াদী এবং ঐতিহাসিক আইনি লড়াই চলেছিল।অবশেষে ২০১৭ সালের ১৪ই নভেম্বর হাইকোর্টের নির্দেশে রসগোল্লার জিআই স্বীকৃতি পায় বাংলা।সেই ভাবনা থেকে এই থিমের সিদ্ধান্ত উদ্যোক্তাদের। যেখানে রসগোল্লা কিভাবে তৈরি হচ্ছে তা তুলে ধরা হয়েছে থিমে।

এই পুজো কমিটিতে বড় সংখ্যায় মহিলারা রয়েছেন। পুজোর দায়িত্বভারও তারা সামলান। এই বছর কুড়ি তম বর্ষে পা দিয়েছে ডেলি মার্কেট ঘোষপাড়া সার্বজনীন দূর্গা পূজা কমিটির পুজো। উদ্যোক্তাদের আশা অন্য বছরের থেকেও এই বছর বেশি ভিড় হবে দর্শনার্থীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *