কালিয়াচক কলেজে প্রাক্তনীদের উদ্যোগে প্রথম রক্তদান শিবির, রক্ত দিলেন ৬৫ জন

Spread the love

কালিয়াচক, ১৪ অক্টবর : তুচ্ছ নয় রক্তদান শিবির, বাঁচাতে পারে একটি প্রাণ এই বার্তা নিয়ে কালিয়াচক কলেজে বুধবার প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে প্রথম রক্তদান শিবির অনুষ্ঠিত হলো কালিয়াচক কলেজ প্রাঙ্গনে। রক্তদান শিবিরে কালিয়াচক কলেজের প্রধান করনিক স্বপন কুমার ঘোষের প্রচেষ্টায় প্রাক্তনীদের উদ্যোগে রক্তদান শিবির ঘিরে যেন উৎসবের আমেজ বিরাজ করে । পাঁচ জন ছাত্রী মহিলা সহ মোট ৬৫ জন রক্তদান করেন।‌উপস্থিত থেকে রক্তদান শিবিরকে উৎসাহিত করেন সিপিএমের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ ঘোষ, কালিয়াচক কলেজের অধ্যক্ষ ডক্টর নজিবর রহমান, প্রধান করনিক স্বপন কুমার ঘোষ, কলেজের অধ্যাপক অধ্যাপিকা সহ অন্যান্যরা। আয়োজকদের তরফে সমাজকর্মী করনীক স্বপন কুমার ঘোষ জানিয়েছেন, ইতিপূর্বে কলেজ রক্তদান শিবির হয়েছে তবে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এই প্রথম রক্তদান শিবির। রক্তদানের মধ্য দিয়ে যেমন একটি মুমূর্ষু রোগী রক্ষা পাবে তেমনি মানবতা, সমাজের প্রতি করনীয় এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীদের প্রয়াসে চারিদিকে আর রক্তদান শিবির সচেতনতা বৃদ্ধি পাবে আশা প্রকাশ করেছেন। কালিয়াচক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *