
মালদা , ১৪ সেপ্টেম্বর : ১৬ ফিটের গনেশ প্রতিমা তৈরি করে চমক ইংরেজবাজার শহরের কৃষ্ণপল্লি এলাকার বিনায়ক সংঘ ক্লাবের। থিম বলতে পৌরাণিক আদলে তৈরি করা হয়েছে প্রতিমা। জেলার অন্যতম এই পুজো। রীতিমতো ৭ দিনের পুজো আরাধনায় মাতলেন ভক্তরা। সপ্তর্ষি থিমে গজাননের আরাধনা করছেন সংগঠনের সদস্যরা। গণেশ চতুর্থী উপলক্ষ্যে আয়োজিত এই পুজোতে সকাল থেকে ব্যাপক সমাগম ভক্তদের। স্থানীয় কাউন্সিলর কৃষ্ণা নাথ জানান, এবছর আমরা ১৬ ফুটের গণেশ প্রতিমা পুজো করছি। সোমবার থেকে এক সপ্তাহ ধরে আমাদের নানা অনুষ্ঠান রয়েছে। বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে নর নারায়ণ সেবার আয়োজন করা হয়েছে।