মালদা, ১৫ নভেম্বর : মালদার মাটিতে আজ অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় নেতা সুনীল বনশল, সাথে চার সাংগঠনিক জেলার প্রতিনিধিরা—
মালদা উত্তর
মালদা দক্ষিণ
উত্তর দিনাজপুর
দক্ষিণ দিনাজপুর
🔸 সাংগঠনিক শক্তি বাড়াতে কৌশলগত আলোচনা
এই বৈঠকে আগামী ভোটকে লক্ষ্য করে সাংগঠনিক কাঠামো, বুথ স্তরের প্রস্তুতি, সদস্যসংখ্যা বৃদ্ধি, এবং স্থানীয় ইস্যুগুলিকে সামনে রেখে প্রচারের রূপরেখা নিয়ে দীর্ঘসময় আলোচনা হয়। দলীয় সূত্রে জানা গেছে, জেলায় বিজেপির সংগঠন আরও শক্তিশালী করতে নেতৃত্ব বিশেষ নির্দেশ দেন।
🔸 তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
সভাস্থলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তীব্র কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেসকে। তাঁর কথায়—
“এবার পশ্চিমবঙ্গে দুয়ারে জঙ্গি প্রকল্প চালু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।” তিনি অভিযোগ তোলেন, রাজ্যে জঙ্গি কার্যকলাপ ও অবৈধ অনুপ্রবেশ বাড়ছে, আর তৃণমূল সরকার এতে চোখ বন্ধ করে বসে আছে।
“বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনা চালু হবে। লক্ষী ভান্ডারের মতোই ভাতা দেওয়া হবে, বরং ৫০ টাকা বেশি দেবে সরকার।”
রাজনৈতিক মহল মনে করছে, বাংলার নির্বাচনী লড়াইকে সামনে রেখে বিজেপি সরাসরি তৃণমূলের জনপ্রিয় প্রকল্পের পাল্টা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকর্ষণ করার কৌশল নিয়েছে।