মতিহারপুরে ফের বি.এল.ও-র বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ, ফর্ম না পেয়ে ক্ষুব্ধ গ্রামবাসীদের বিক্ষোভ

Spread the love

মালদা , ১৫ নভেম্বর : ফের বি এল ওর বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ! ভোটারদের বাড়ি না গিয়ে নিজের বাড়ি থেকেই ফর্ম বিলি করছেন বিএলও। যার ফলে অনেকেই এখনও এস আই আর এর ফরম পাননি। তাই ক্ষুব্ধ হয়ে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাটি মালদার চাঁচলের মতিহার পুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুরে। কমিশনে যাওয়ার হুঁশিয়ারি বিজেপির। মালদার মতিহার পুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর গ্রামের ২০৮ নং বুথের বিএলও জাফর ইকবাল। তার বিরুদ্ধে গাফিলতি এবং দায়িত্ব হীনতার অভিযোগ তুলেছেন গ্রামবাসী। গ্রামবাসীদের অভিযোগ__ এসআইআর শুরু হওয়ার পর থেকে BLO বাড়ি বাড়ি যাচ্ছেন না। ভোটারদের বাড়ি না গিয়ে নিজের বাড়ি থেকে ফরম দিচ্ছেন, অধিকাংশ গ্রামবাসী এখনো সেই ফর্ম হাতে পায়নি। যার কারনে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামের বাসিন্দারা। BLO র বিরুদ্ধে দায়িত্ব জ্ঞানহীনতা ও গাফিলতির অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিএলআর অপসরণের দাবি জানালেন তারা। যদিও নিজের বিরুদ্ধে ওঠার সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছেন দায়িত্বপ্রাপ্ত বি এল ও। তিনি বলেন, এটা গ্রাম্য বিবাদ। আমাকে বদনাম করার চেষ্টা। অন্যদিকে বি এল ও র বিরুদ্ধে নির্বাচন কমিশনের যাওয়ার হুঁশিয়ারি বিজেপির। এ প্রসঙ্গে চাঁচলের এসডিও ঋত্বিক হাজরা বলেন, দ্রুত যাতে ফর্ম বিলি হয়, তা প্রশাসনের তরফে খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *