ফের ৫ বাংলাদেশী ধৃত

Spread the love

মালদা, ৩১ মে। আবারও মালদা টাউন স্টেশনের জিআরপির হাতে ধরা পড়লো পাঁচ বাংলাদেশি। তবে এবারে গ্রেপ্তার হওয়া ধৃত বাংলাদেশীরা প্রত্যেকেই পুরুষ।
উল্লেখ্য, গত সপ্তাহে মালদার গাজোল থেকে ৯ জন মহিলা ও নবালক , নাবালিকা বাংলাদেশী গ্রেপ্তার হয়েছিল। তাদের মালদার একটি সীমান্ত দিয়ে বাংলাদেশের পুশব্যাক করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়ে।
এদিকে শনিবার গভীর রাতে দূরপাল্লার একটি ট্রেনে করে ওই বাংলাদেশীরা গুজরাট এবং দিল্লি থেকে মালদার উদ্দেশ্যে পৌঁছায়। মালদা থেকেই কোনও দালাল মারফত তাদের বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু এদিন রাতের মালদা টাউন স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে মালদা টাউন স্টেশন জিআরপি। পরে ধৃতরের ইংরেজবাজার থানার পুলিশে হাতে তুলে দেওয়া হয়। ইতিমধ্যে ওই পাঁচ বাংলাদেশীকে ইংরেজবাজার ব্লকের চন্দনপার্ক সংলগ্ন এলাকার হোল্ডিং সেন্টারে রাখার ব্যবস্থা করেছে জেলা পুলিশ ও প্রশাসন
পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত বাংলাদেশীদের নাম, মহম্মদ জিয়ারুল (২৬), গুলজার মিয়া (৪৭), মহম্মদ কুরবান (১৮) । এদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম এলাকায়।


অপর ধৃতের নাম মুকুলেস্বর রহমান (৪৬), তার বাড়ি বাংলাদেশের লালমনিরহাট । আরেক ধৃত সাবির আহমেদ (১৮), তার বাড়ি বাংলাদেশ সিরাজগঞ্জ এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এরা কেউ এসেছিল এক বছর আগে আবার কেউ দেড় বছর আগে, গুজরাট এবং দিল্লিতে এরা বিভিন্ন পোশাক সামগ্রী ফেরি করে বেড়াত। পশ্চিমবঙ্গে সরকারের পালাবদল হতেই এরা সীমান্ত দিয়ে বাংলাদেশে পালাবারি পরিকল্পনা করেছিল।
মালদার পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছে, এর আগে যে ৯ জন বাংলাদেশী ধরা পড়েছিল, তাদেরই আত্মীয় ধৃতরা। আপাতত এদের ইংরেজবাজারের হোল্ডিং সেন্টারে রাখার ব্যবস্থা করা হয়েছে। সবুজ সংকেত এলেই বি এস এফ পুশ ব্যাক করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *