ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি মালদায়! গ্রেন্ডার মেশিনে তালা কেটে উধাও লক্ষাধিক টাকা ও সোনা

Spread the love

পুরাতন মালদার মঙ্গলবাড়ী এলাকায় চাঞ্চল্য — নেশার উপদ্রবকেই দুষছে স্থানীয়রা, দ্রুত তদন্তের দাবি পুলিশের কাছে

মালদা ৭ নভেম্বর : ফাঁকা বাড়ি পেয়ে ভোর সন্ধ্যায় দুষ্কৃতীরা বাড়ির তালা গ্রেন্ডার মেশিন দিয়ে কেটে ঘরে ঢুকে আলমারির লকার ভেঙে লক্ষাধিক টাকা সহ সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা ,এই ঘটনার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ,পুরো ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ।


জানা গেছে পুরাতন মালদা পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ী পাড়াসামন্ডী এলাকার গৌতম ঘোষের বাড়িতে চুরির ঘটনা ঘটে, গৌতম ঘোষ পেশায় চাল ব্যবসায়ী, গৌতম ঘোষ জানান ,তার স্ত্রী সহ ছেলে মেয়েরা কয়েকদিন আগে রায়গঞ্জে মায়ের বাড়ি গিয়েছে এবং তিনি একাই বাড়িতে ছিলেন গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বেরোন দোকানের উদ্দেশ্যে এবং রাত্রিবেলা বাড়ি ফিরে এসে দেখে তার বাড়ির গলির লাইট বন্ধ রয়েছে এবং বাড়ির মেইন দরজা খুলে ভেতরে ঢুকতেই আঁতকে ওঠেন কারণ মূল ঘরের দরজার হ্যাজবল্ট গ্রেন্ডার মেশিন দিয়ে কাটা রয়েছে এবং আলমারির জিনিসপত্র লন্ডভন্ড রয়েছে, লকার খোলা অবস্থায় পড়ে রয়েছে এবং সেখান থেকে সোনার গয়না এবং নগদ টাকা উধাও রয়েছে। গৌতম বাবু আরো জানান, প্রায় লক্ষাধিক টাকা সহ চারটা আংটি অর্থাৎ এক থেকে দেড় ভরি সোনা দুষ্কৃতীরা নিয়ে পালিয়েছে, পুলিশকে খবর দেওয়া হয়েছিল পুলিশ প্রাথমিক তদন্ত করে গেছে এবং তিনি পুলিশের কাছে দাবি করেন ঘটনার যেন সঠিক তদন্ত করে পুলিশ।


এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদে সরব হন প্রতিবেশী আব্দুল রহিম শেখ এবং তিনি জানান, এই ঘটনা নিয়ে কয়েক মাসে চারটি বাড়িতে চুরির ঘটনা ঘটলো এমন কি আমার বাড়িতেও এই চুরির ঘটনা ঘটেছে এবং এই চুরির হওয়ার মূল কারণ হচ্ছে এলাকায় নেশার উপদ্রব বেড়ে যাওয়ার কারণেই এসব অসামাজিক কার্যকলাপ হচ্ছে। তাই পুলিশ সঠিকভাবে তদন্ত করুক এবং দুষ্কৃতীদের গ্রেপ্তার করুক নচেৎ আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *