পঞ্চানন্দপুরের দামোদরটোলা রাসোৎসব ৮৪ বর্ষে পড়ল

Spread the love

মালদা ,৭ নভেম্বর : মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুরের দামোদরটোলা রাসোৎসব এবার ৮৪ বর্ষ উৎসব সাড়ম্বরে সম্পন্ন হল। বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা এই উৎসবে অংশ নিয়ে থাকেন এবং মহামিলনোৎসব আকার নেয় । সকল সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এই উৎসবের আয়োজনে অংশগ্রহণ করেন। এই উপলক্ষে বসে বিশাল মেলা। সূচনা হয়েছিল শনিবার। সন্ধেয় পঞ্চান্দপুর দামোদরটোলা ৮৪ তম রাসমেলার আনুষ্ঠানি উদ্বোধন করেন বিশিষ্টজনরা । তারপর শ্রী শ্রী রাধাকৃষ্ণের পদাবলী লীলা কীর্তনারম্ভ হয়। দামোদরটোলা গ্রামে রাসোৎসবকে কেন্দ্র করে পদাবলী কীর্তন, বাউল, রাসলীলা, সংস্কৃতিক অনুষ্ঠান, বস্ত্র বিতরণ নানাবিধ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হল।

বৃহস্পতিবার ধূলোট এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সমাপ্তি হয় । পঞ্চানন্দপুর রাসোৎসব কমিটির সম্পাদক টিংকু ঘোষ জানান, “রাসোৎসব আমাদের এলাকার ঐতিহ্য। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে সম্প্রীতির উৎসব। দিনের পর দিন এই উৎসব এবং মেলার পরিধি বাড়তেই আছে। উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ গ্রামীণ রাসোৎসব। ৭ দিন ধরে মানুষের ভিড় জমে এখানে। বৃহস্পতিবার ধূলোট ,সাংস্কৃতিক অনুষ্ঠান সহ একগুচ্ছ কার্যক্রমের মাধ্যমে ৮৪ তম রাসোৎসব সুষ্ঠুভাবে সমাপ্ত হয় । বিশিষ্ট থেকে সাধারণ মানুষের ঢল নামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *