প্রকাশিত গৌড় মালদা সংবাদের শারদ সংখ্যা

Spread the love

মালদা ১০ অক্টোবর : প্রকাশিত হল শারদ ‘‌গৌড় মালদা সংবাদ’‌। এবার নিয়ে ৩০ বছরে পড়ল এই শারদীয়া সংখ্যা। একটি বিদ্যালয়ে যে এতগুলি মর্মর মূর্তি থাকতে পারে, তার খোঁজ দিয়েছেন জেলার বিশিষ্ট লেখক তথা গবেষক গোপাল লাহা। স্বাধীনতা সংগ্রামে জেলার গ্রন্থাগারগুলির ভূমিকা নিয়ে লিখেছেন গ্রন্থাগারিক সুবীরকুমার সাহা। এই ধরনের মোট ১৩টি প্রবন্ধ রয়েছে এবারের সংখ্যায়। শর্মিষ্ঠা বিশ্বাস, রিতা রায়, তুহিনকুমার চন্দ, ঈপ্সিতা দেবের গল্পগুচ্ছ আকৃষ্ট করবে সকলকে। এরকম ৮টি গল্প রয়েছে। ছোট গল্প রয়েছে ৪টি। এছাড়াও রয়েছে একটি অনুগল্প। অসংখ্য কবিতা সংখ্যাটিকে আরও সমৃদ্ধ করেছে। বরাবরের মতো এবারও অঞ্জন সেন গুপ্তর উপন্যাস রয়েছে।

আছে ভ্রমণ কাহিনীও। রায়গঞ্জ থেকে গুজরাট, স্বপ্নের উড়ান প্যারিস লিখেছেন বিনয় লাহা, সুখেন্দু দাস। এবারের সংখ্যার প্রচ্ছদ অলংকরণ করেছেন অর্কপ্রিয়া চৌধুরি। আর্কর্ষণীয় করে তুলেছেন প্রচ্ছদকে। নদী ভাঙন থেকে বন্যার পাশাপাশি সরকারের পালাবদলের ছাপ রয়েছে এবারের প্রচ্ছদে। এমনকী মা দুর্গা আসছেন ঘোড়ায়, সেটাই স্পষ্ট করে নিপুণ দক্ষতায় ফুটিয়ে তুলেছেন অর্কপ্রিয়া। কম্পিউটার সায়েন্স নিয়ে এবছরই স্নাতক হয়েছেন তিনি। মহালয়ার দিন থেকে হাতে হাতে পৌঁছে যাবে এই শারদ সংখ্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *