চরম বিপদসীমার ৩ ফুট ওপরে গঙ্গা, ভুতনি-মহানন্দাটোলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে ৪ সদস্যের প্রতিনিধি দল

Spread the love

মালদা ৯ সেপ্টেম্বর : বন্যা পরিস্থিতির অবনতি। গঙ্গা চরম বিপদসীমার ৩ ফিট উপর দিয়ে বইছে , ভুতনি ও মহানন্দাটোলা বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এলেন ৪ জনের প্রতিনিধি দল। আছেন বিপর্যস্ত মোকাবিলা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা, সিভিল ডিফেন্সের ডিজি সঞ্জয় সিং, আই জি নর্থ বেঙ্গল সুকেশ জৈন, সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার। জেলা শাসক ও পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে ভুতনি ও মহানন্দাটোলা বন্যা বিধ্বস্ত এলাকা আকাশ পথে দেখবেন। পরে জেলা প্রশাসনের সাথে বৈঠক করে কলকাতা ফিরে যাবেন । এবং মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবেন। জানা গিয়েছে মুখ্যমন্ত্রী খুব শ্রীঘ্রই মালদায় আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *