গোরু পাচার করতে এসে মালদায় গ্রেপ্তার বাংলাদেশি, আদালতে পেশ ধৃত

Spread the love

মালদা , ১৪ ডিসেম্বর : গোরু পাচার করতে এসে গ্রেপ্তার বাংলাদেশি। রবিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃত বাংলাদেশির নাম রুবেল (৩৬)। বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার অকৈলপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বাংলাদেশি কয়েকজন সঙ্গীকে নিয়ে গরু পাচারের ছক কষে ছিল। স্থানীয় বাসিন্দারা হবিবপুর থানা পুলিশকে ঘটনার খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া করে এক তরুণকে ধরে ফেলে পুলিশ। প্রাথমিক জেরায় পুলিশ জানতে পারে, ধৃত বাংলাদেশি কয়েকজন সঙ্গীকে নিয়ে গোরু পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *