
মোথাবাড়ি , ৮ ডিসেম্বর : কালিয়াচক -২ ব্লকের উত্তর লক্ষীপুরে হেসামুদ্দিন আহমেদ মেমোরিয়াল কে.জি বিদ্যালয়ে হেল্প ফর ইউ ফাউন্ডেশনের উদ্যোগে “একের রক্তে অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” বার্তাকে রেখে রবিবার এক মেগা রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়ে গেল।এই উৎসব এবার দশম বর্ষে পদার্পণ করল। গতবছর এই শিবিরে ১৭৫ জন রক্তদান করেছিল এবার এই শিবিরে ৯ জন মহিলা সহ মোট ১২০ জন রক্তদান করেন।এই রক্তদান শিবিরে উপস্থিত সংগঠনের সদস্য থেকে যুবক যুবতীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে শুরু হওয়া রক্তদান শিবিরে রক্তদানের পাশাপাশি সমস্ত রক্তদাতাদের একটি গাছ হাতে তুলে দেওয়া হয়। এবং বিভিন্ন সচেতনতার কথা রক্তদানের মাধ্যমে তুলে ধরেন– সময়ের চেয়ে জীবনের মূল্য বহু গুণ বেশি। তাই যানবাহন চালনার ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলি, থ্যালাসেমিয়া রোগীদের জন্য ভাবনা সহ একগুচ্ছ বার্তা ফেস্টুন তুলে ধরা হয়। সমাজের কাজের ভূমিকার জন্য প্রায় ১২ টি স্বেচ্ছাসেবী সংস্থাকে সংবর্ধিত করে হেল্প ফর ইউ ফাউন্ডেশন কর্তৃপক্ষ। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে রক্তদান শিবিরের উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা তৃণমূল কংগ্রেসের যুবসভাপতি প্রসেনজিৎ দাস, চিকিৎসক মোবারক হোসেন, , রক্ত আন্দোলনের অনিল কুমার সাহা, আশিস বাগ, হেল্প ফর ইউ ফাউন্ডেশন এর সম্পাদক সামিউল আহমেদ, সভাপতি মানবেন্দ্র দাস (বিট্টু) সহ অন্যান্য সদস্যরা। মন্ত্রী সাবিনা ইয়াসমিন এই ব্লকের রক্তদান আন্দোলন এবং রক্তদান শিবির নানা দিকের প্রশংসা করে অন্যান্য ব্লকের চেয়ে এই ব্লকে গিয়ে রয়েছে রক্তদানে। এখন রক্তের সংকট যখন দেখা দিচ্ছে তখন এই ধরনের শিবির আয়োজনের জন্য কর্মকর্তাদের অভিনন্দন জানান।