১৫ লক্ষ টাকা দিতে পারায় বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলা মারধরের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে।

Spread the love

মালদা ১০ নভেম্বর : দাবি মতো ১৫ লক্ষ টাকা কাট মানি না দিতে পারায় বিজেপির বুথ সভাপতি এর বাড়িতে হামলা মারধরের অভিযোগ কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।
বাড়ির সিসিটিভি ভেঙে ফেলা হয়েছে সাইকেল ভেঙে ফেলা হয়েছে বাড়িতে ঢুকে ছিয়াত্তর বছরের এক বৃদ্ধ কেউ মারধর করা হয়েছে বলে অভিযোগ । হামলার সময়ের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল । চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা থানার মুচিয়া অঞ্চলের মহাদেবপুর এলাকায় । ।ইতিমধ্যেই বিজেপির বুথ সভাপতি মালদা থানায় কংগ্রেস শাসিত দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে । পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে । যদিও ঘটনার পরের দিন থেকেই বিজেপির ভূত সভাপতির পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন।

মালদা মুচিয়া অঞ্চলের বিজেপির বুথ সভাপতি শংকর চৌধুরী জানান কিছুদিন আগে তিনি একটি জমি কিনেছিলেন সেই জমি যখন মাপ যোগ করছিলেন তখন কংগ্রেসের এলাকার বেশ কিছু দুষ্কৃতী তার কাছ থেকে ১৫ লক্ষ টাকা দাবি করে সেই টাকা সে দিতে অস্বীকার করায় প্রথমে তার দাদার বাড়িতে ভাঙচুর করা হয় তারপর তার বাড়িতে ভাঙচুর করা হয় 76 বছরের তার কাকাকেও মারধর করা হয়। এই ঘটনায় মালদা থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

বিজেপির বুথ সভাপতি দাদা সুদাম চৌধুরী জানান রীতিমতো তারা বাড়ি থেকে বের হতে পারছেন না আতঙ্কের মধ্যে রয়েছেন।

যদিও কংগ্রেসের দিকে অভিযোগ উঠাটি সম্পূর্ণ ভিত্তি বলে দাবি করেছেন মালদা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন কংগ্রেসের এমএলএ ভূপেন্দ্র হালদার তিনি জানান বাড়িতে হামলা যে ঘটনা ঘটেছে এটা নিন্দনীয় এটা ঠিক নয় তবে এর সাথে কংগ্রেস জড়িত না যাদেরকে কংগ্রেস এর কর্মী বলে হচ্ছে তারা সবই বিজেপি কর্মী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *