SIR : পশ্চিমবঙ্গকে গুজরাট উত্তরপ্রদেশ করার ছক কষছে বিজেপি।

Spread the love

চাঁচল, ১২ ডিসেম্বর : নামের সামনে ও পিছনে টাইটেল বিড়ম্বনায় অনেককে হেয়ারিং এ ব্লক অফিসে ছুটতে হবে। এসআইআরের খসড়া তালিকা বের হতেই অনেকেই হয়রানি হবেন। সব থেকে বেশি হয়রানি হবে মুসলিমরা। কারণ তাদের বাবার টাইটেল অন্য ও ছেলের টাইটেল অন্য। সেই সুযোগে বিজেপি চক্রান্ত করে নাম বাদ দিবে। পশ্চিমবঙ্গকে গুজরাট ও উত্তরপ্রদেশ তৈরি করার পরিকল্পনা রয়েছে বিজেপির। নাম বাদ দিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে বিজেপি। এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে বক্তব্য গিয়ে ফের বিতর্কের মুখে মালদহ জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বকসি। বৃহস্পতিবার মালদার মালতীপুর বিধানসভার পরানীনগরে মুসলিম অধ্যুষিত এলাকায় শিলান্যাস অনুষ্ঠানে বিডিওর সামনে এভাবেই এলাকার মানুষের কাছে বক্তব্য রাখেন তিনি।

আব্দুর রহিম বক্সী, তৃনমূলের জেলা সভাপতি

পরে তিনি বলেন, মুসলিমদের মধ্যে বাবা ও ছেলের টাইটেল সিংহভাগ ক্ষেত্রে এক থাকেনা। এই সুযোগ নিয়ে বিজেপি হয়রানি করবে। আমরা রুখে দাঁড়াব। নথি যাতে সবাই ঠিক রাখে সেই কথাও বলা হয়েছে এলাকার মানুষকে। যদিও বিজেপি পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

বিশ্বজিৎ রায়, সাধারণ সম্পাদক দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *