মালদায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, তিনজন গ্রেফতার

Spread the love
তিনজন গ্রেফতার

মালদা , ২৩ নভেম্বর : রাজ্যে ফের চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা। গণপিটুনিতেই মৃত্যু অভিযোগ পরিবারের। ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার তিন। মালদা শহরের ইংরেজবাজার থানার ইংরেজবাজার নিয়ন্ত্রিত বাজার সমিতির ঘটনা। পুলিশ জানিয়েছে গতকাল সন্ধ্যায় চোর সন্দেহে সংশ্লিষ্ট বাজারের লোকজন শহরের ১৮ নম্বর ওয়ার্ডের মহিশ মাটি এলাকার বাসিন্দা, সামজান শেখ কে বেধড়ক মারধর করে। মেরে হাত-পা ভেঙ্গে দেওয়া হয় বলে অভিযোগ। পরে পুলিশ তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা চলাকালীন রাত্রে মৃত্যু হয় তার। পরিবার এবং প্রতিবেশীদের অভিযোগ, সামজান শেখ এলাকায় ভালো মানুষ হিসাবে পরিচিত। তার এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। বাবা মারা যাওয়ায় তার ওপর নির্ভরশীল ছিল তার গোটা পরিবার। মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় একটি মুরগির দোকানে কাজ করত সে। চুরি না করেও তাকে চোরের অপবাদ দিয়ে মারধর করে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন তার স্ত্রী।

মৃত ব্যক্তির স্ত্রী।

পুলিশের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তার পরিবার। এদিকে এই ঘটনার তদন্ত নেমে পুলিশ ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতরা হল পিন্টু মণ্ডল, সুজন ঘোষ এবং দেবাশীষ ঘোষ। তাদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়।

মৃত ব্যক্তির পরিবার। ( তিনজন গ্রেফতার )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *