১৬ বাংলাদেশীকে মালদার হোল্ডিং সেন্টারে।

Spread the love

মালদা , ১৭ সেপ্টেম্বর : দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার হওয়া ১৬ জন বাংলাদেশী নাগরিককে আজ মালদা টাউন স্টেশনে নিয়ে আসা হয়। হাওড়া বালুরঘাট এক্সপ্রেসে করে এই বাংলাদেশি নাগরিকদের প্রথমে মালদা টাউন স্টেশনে নিয়ে আসা হয়। এরপর পুলিশের গাড়ি করে নিয়ে যাওয়া হয় মালদার হোল্ডিং সেন্টারে। ১৬ বাংলাদেশী
পুলিশ সূত্রে খবর ১৬ জন বাংলাদেশিরর মধ্যে দশ জনকে ধরা হয়েছে রাজস্থান থেকে, কেরালা থেকে তিনজন তেলেঙ্গানা থেকে দুজন ও মহারাষ্ট্র থেকে একজনকে গ্রেপ্তার করে সেই সব রাজ্যের পুলিশ। এরপর তাদের মালদার হোল্ডিং সেন্টারে নিয়ে আসা হয়। এই ১৬ জন বাংলাদেশির মধ্যে ১৫ জন মহিলা ও একজন পুরুষ রয়েছেন। এদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন এলাকায়। মালদা দিয়ে পুশব্যাক করা হবে সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *