ইংরেজবাজার পৌরসভায় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

Spread the love

মালদা, ১৭ সেপ্টেম্বর : দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদির ৭৬তম জন্মদিন পালন করা হলো ইংরেজবাজার পৌরসভায়। বৃহস্পতিবার দুপুরে পুরসভার সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে কাউন্সিলর ও পুরকর্মীরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, কাউন্সিলর শুভময় বসু, সুজিত সাহা, প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্য কাউন্সিলর ও পুর আধিকারিকরা।
এদিন প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর প্রধানমন্ত্রীর প্রতিকৃতির সামনে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। উপস্থিতদের মধ্যে কেক খাওয়ানো হয়। অনুষ্ঠানে পুরসভার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।


এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, কেন্দ্র ও রাজ্যের উদ্যোগে দেশের প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন পালন করা হচ্ছে। সেই উপলক্ষে ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর ও পুরকর্মীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি এদিন সন্ধ্যায় পৌরসভার সামনে কাউন্সিলর ও পুরকর্মীরা দাঁড়িয়ে প্রদীপ জ্বালাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *