মামলার তদন্তে দক্ষিণ বালুচর থেকে গ্রেপ্তার বিহারীভাইয়া হোটেলের মালিক, বুধবার আদালতে পেশ

Spread the love

মালদা 11 আগষ্ট : একটি মামলার তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতের নাম অমরদীপ সাহা (৪৫)। তিনি মালদহ শহরের দক্ষিণ বালুচর মারওয়াড়ি পট্টি এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার থানায় দায়ের হওয়া ১৪৬৬/২৬ নম্বর মামলার তদন্তে অমরদীপ সাহার নাম উঠে আসে। গত ৬ আগস্ট মামলাটি দায়ের করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এর মধ্যে রয়েছে ৩০৮(২), ৩০৮(৪), ১২৭(২), ১১৮(২), ৩২৪(৪), ৩৫১(২) এবং ৩(৫) ধারা।

মঙ্গলবার সন্ধ্যায় গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ বালুচর এলাকায় অভিযান চালায় ইংরেজবাজার থানার পুলিশ। রাত ৭টা ২৫ মিনিট নাগাদ সেখান থেকেই অমরদীপ সাহাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, মামলার তদন্তের স্বার্থেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে এর আগেও একটি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

গ্রেপ্তারের পর অমরদীপ সাহাকে থানায় নিয়ে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পুলিশ জানিয়েছে, বুধবার তাঁকে মালদহ জেলা আদালতে পেশ করা হবে।

ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *