ভোট মিটলেও স্কুলে কেন্দ্রীয় বাহিনী, বন্ধ পড়াশোনা! দ্রুত স্কুল খোলার দাবিতে পড়ুয়া-অভিভাবকদের ক্ষোভ

Spread the love

মালদা , ১২ আগষ্ট : ভোট মিটলেও এখনও অশান্তি মোকাবিলায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে মালদায়। এই বাহিনীকে রাখা হয়েছে ইংরেজবাজারের শান্তা দেব্যা হাইস্কুলে। মালদায় বিধানসভা ভোট হয়েছিল ২৩শে এপ্রিল। জানাগিয়েছে, এর আগে ১৪ই এপ্রিল প্রথমবার কেন্দ্রীয় বাহিনী আসে স্কুলে। ভোট পর্ব মিটে যাওয়ার পর গরমের ছুটির মধ্যে কয়েকদিন বাহিনী সরে যায়। ১ জুন স্কুল খুলেছিল। কিন্তু, ১৩ ই জুন ফের এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে গিয়ে রাখা হয় এই স্কুলে। ওই বাহিনী এখনও থাকছে স্কুলেই। চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহে রাজ্যের সমস্ত স্কুলে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হয়েছে। কিন্তু, বাহিনী থাকায় এই স্কুলে পরীক্ষা নেওয়া যায়নি। পরীক্ষার জন্য পড়াশোনা পর্যন্ত এগোয়নি। ফলে ব্যাপক সমস্যায় পড়ুয়ারা। জানাগিয়েছে, শান্তা দেব্যা হাইস্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা সাড়ে আটশো-র বেশি। এছাড়া রয়েছেন ১৭ জন শিক্ষক, দুইজন পার্শ্ব শিক্ষক, তিনজন অশিক্ষক কর্মচারী। স্কুলের বেশিরভাগ ছাত্রই মধ্যবিত্ত পরিবারের। যাদের পক্ষে স্কুল বন্ধ থাকলে প্রাইভেট টিউশন পড়াও কঠিন। এই অবস্থায় পড়ুয়া এবং অভিভাবকরা চাইছেন দ্রুত স্কুল খুলুক। আবার স্বাভাবিক পড়াশোনা শুরু হোক। এদিকে স্কুল থেকে বাহিনী সরানোর আর্জি জানিয়ে জেলাশাসক, পুলিশ সুপার, এবং জেলা শিক্ষা দপ্তরে চিঠি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক জানিয়েছেন, ইতিমধ্যে এতটা সময় নষ্ট হয়েছে যে সিলেবাস শেষ করাই কঠিন। আমরা চাই যত দ্রুত সম্ভব স্কুল খোলা হোক। সমস্যা শিকার করেছেন মালদার পুলিশ সুপার অনুপম সিং। তিনি আশ্বাস দিয়েছেন দ্রুত বিকল্প জায়গা দেখে এই স্কুল থেকে বাহিনীকে সরানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *