১০ লাখ টাকার জাল নোট সহ বিপুল ব্রাউন সুগার উদ্ধার

Spread the love

মালদা , ৭ নভেম্বর: বিপুল পরিমাণ জালনোট সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো ইংরেজবাজার থানার পুলিশ। একই সাথে গত ২৪ ঘন্টার মধ্যে ৬ কেজি ব্রাউন সুগার সহ ৭ জনকে গ্রেফতার করেছে মালদা জেলা পুলিশ। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের মুল্য ৬ কোটি টাকার উপর। রবিবার জেলা পুলিশ অফিসে এক সাংবাদিক বৈঠক করে এই তথ্য তুলে ধরেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায়। রীতিমতো ছদ্মবেশেই অভিযান চালিয়েই পুলিশের এই সফলতা মিলেছে বলেই জানিয়েছেন তিনি। পুলিশ সুপার বলেন রবিবার বিকেল সাড়ে চারটা নাগাদ ইংরেজবাজার থানার ভারত বলাদেশ সীমান্তবর্তী বেকি এলাকা থেকেই ১০ লক্ষ ১০ হাজার টাকার জাল নোটসহ ওই দুষ্কৃতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ধৃতকে মালদা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানোর কথা জানিয়েছেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম হানিফ শেখ (২৬)। তার বাড়ি বৈষ্ণবনগর থানার ঠাকুরদাস মন্ডলটোলা এলাকায় । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ১০ লক্ষ ১০ হাজার টাকার জালনোট। উদ্ধার হওয়া জালনোটগুলি সবটাই ছিল ৫০০ টাকার।

পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, হানিফ শেখ এর আগেও এই ধরনের পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিল। অত্যন্ত ধুরন্দর থাকার কারণে অভিযুক্ত হানিফ শেখ কোনোভাবেই পুলিশের নাগালে আসছিল না। তাই মালদায় নতুন সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর ওই অভিযুক্ত কে ধরতে সম্পূর্ণ পরিকল্পনা বদলে ফেলে। এদিন কার্যত ছদ্মবেশী গোপন সূত্রে অভিযান চালিয়ে ধৃততে ওই জালনৈট কারবারীকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি মোটর বাইক এবং মোবাইল ফোন।
মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, হানিফ শেখ সম্পর্কে এখনই তদন্তের স্বার্থে পরিষ্কার করে বলা যাচ্ছে না। তবে কিছু কিছু ক্ষেত্রে এভাবেই পুলিশকে সাদা পোশাকে অভিযান চালাতে হয়। নইলে প্রকৃত অপরাধীরা সুযোগ বুঝে পালিয়ে যায় । কিন্তু এক্ষেত্রে তা হয় নি। ঘটনাটি যেখানে ঘটেছে সেখান থেকে ভারত – বাংলাদেশ সীমান্ত ঢিলছোড়া দূরত্বে। সুতরাং সীমান্তে ওপার থেকেও এই জালনোটগুলি সংগ্রহ করা হয়ে থাকতে পারে। তবে এটি মালদার বাইরে কোথাও পাচারের পরিকল্পনা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *