সোম থেকে বুধ হাসপাতাল, আইসিডিএস সেন্টার ভিজিট করুন, বিডিও দের কড়া নির্দেশ জেলা শাসকের

Spread the love

মালদা ১০ আগষ্ট : বিডিও সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের কড়া হুঁশিয়ারি জেলা শাসকের। সঠিক ভাবে কাজ করুন তা না হলে তাদের বিরুদ্ধে কড়া রিপোর্ট পাঠানো হবে। কেউ কেউ বিধায়কদের দিয়ে ফোন করাচ্ছেন ডিএমকে। এগুলো থেকে বিরত থাকুন। সপ্তাহের প্রথম দিনে প্রশাসনিক বৈঠকে সকলের উদ্দেশ্যে এ কথা বলেন জেলা শাসক রাজনবীর সিং কাপুর। জেলার সার্বিক উন্নয়ন নিয়ে মালদা কালেক্টরেটের কনফারেন্স হলে বৈঠক ডাকেন জেলা শাসক। এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী জুয়েল মুর্মু , বিধায়ক অম্লান ভাদুড়ি, গৌড় চন্দ্র মন্ডল, রাজু কর্মকার। ছিলেন বিডিও সহ বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকেরা। বৈঠকে জেলা শাসক প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশ্য বলেন আপনারা কি মনে করছেন ডিএম খবর রাখে না। সব খবর চলে আসছে। কখন কারা অফিসে আসছেন যাচ্ছেন। বিশেষ করে বিডিওদের উদ্দেশ্যে জেলা শাসক বলেন নিজেদের ব্লকে যে সব প্রতিষ্ঠান আছে তালিকা তৈরি করে পরিদর্শন করুন।

কাজ কেমন হচ্ছে দেখবেন না ? আমার এক্তিয়ার নেই বলে এড়িয়ে যাবেন না। সমস্যা হলে এডিএমদের সাথে কথা বলূন। সোমবার থেকে বুধবার হাসপাতাল, স্কুল, আইসিডিএস সেন্টার ভিজিট করুন। সমস্যা হলে বিধায়কদের সাথে কথা বলুন। পরে সাংবাদিকদের মন্ত্রী জুয়েল মুর্মু বলেন কাজের গতি আনতে সব দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়েছে। সরকার চাইছে প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন পৌঁছে দিতে। সরকারি সুযোগ সুবিধা যাতে সব অঞ্চলের মানুষ তার ব্যবস্থা করতে হবে। আইসিডিএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *