
মালদা , ২৪ নভেম্বর : সবুজ সাথী প্রকল্পের সাইকেল পেতে দিতে হচ্ছে কাটমানি! পড়ুয়া পিছু ৫০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠল হাই মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে। হাই মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ তুলে হাই মাদ্রাসার মূল ফটকের সামনে তুমুল বিক্ষোভ দেখালেন ছাত্র-ছাত্রীরা। সোমবার বিকেলে এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়ালো মালদার চাঁচল ১ নং ব্লকের থাহাঘাটি হাই মাদ্রাসায়। যদিও টাকা নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। শিক্ষাঙ্গনে দুর্নীতির অভিযোগ সামনে আসতে শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সবুজ সাথী প্রকল্পে এবার বড়সড় দুর্নীতির অভিযোগ। সবুজ সাথী সাইকেল

মালদার চাঁচলের থাহাঘাটি হাই মাদ্রাসার নবম শ্রেণীর পড়ুয়াদের অভিযোগ সাইকেলের ফরম পূরণের জন্য প্রধান শিক্ষক ৫০ টাকা করে আমাদের কাছে চাইছেন।
টাকা দিলেই তবেই দেওয়া হবে সাইকেল। আমরা পড়ুয়া, আমরা টাকা কোথায় পাবো। সরকারি প্রকল্পের সাইকেল তো বিনামূল্যে দিচ্ছে অন্যান্য স্কুল। কিন্তু আমাদের হাই মাদ্রাসা কর্তৃপক্ষ কেন এর জন্য টাকা চাইছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ অভিযোগ তুলে হাই মাদ্রাসার মূল ফটকের সামনে দীর্ঘক্ষন ধরে বিক্ষোভ ফেটে পড়েন পড়ুয়ারা। যদিও টাকা চাওয়ার অভিযোগ স্বীকার করে নিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। স্কুলের খরচ তুলতেই পড়ুয়াদের কাছ থেকে এই টাকা দেওয়া হচ্ছে।