
মালদা : রবিবার বিকেলে সিপিআইএমের কালিয়াচক ২ এরিয়া কমিটির ডাকে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মোথাবাড়ি ট্যাক্সি স্ট্যান্ডে আয়োজিত এই সমাবেশে কর্মী দর্শক সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশি সুষ্ঠু নিরাপত্তা ছিল। সভায় সভাপতিত্ব করেন স্বপন কুমার। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএমের কেন্দ্রীয় রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জী, রাজ্য কমিটির সদস্য জামিল ফেরদৌস, মালদা জেলা সম্পাদক কৌশিক মিশ্র, ব্লক নেতা আশরাউল হক সহ জেলা ও ব্লক নেতৃত্ব ।

শুরুতে একাধিক মিছিল করে সমাবেশে যোগ দিন কর্মী সমর্থকরা। উপস্থিত রাজ্য থেকে জেলার সিপিআইএমের নেতা-নেত্রীরা কেন্দ্র এবং রাজ্য ডবল ইঞ্জিন সরকারের জনবিরোধী নীতির যেমন প্রতিবাদ করেন বিগত তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন তেমনি ভোটার লিস্টে লক্ষ লক্ষ নাগরিকের নাম কেটে দেওয়া, গঙ্গার ভাঙ্গন, সাম্প্রদায়িকতা সহ একাধিক বিষয় নিয়ে সরব হন মীনাক্ষী মুখার্জী সহ জেলা সম্পাদক কৌশিক মিশ্র। মীনাক্ষী মুখার্জি মোথাবাড়িতে বিকালে সবার শেষে সন্ধ্যার সময় মালদা শহরে আরো একটি সভায় ভাষণ দেবেন মীনাক্ষী মুখার্জি। ২০২৩ সালে নির্বাচনে পর আবার সভা করলেন মীনাক্ষী মুখার্জি। সভা ঘিরে মিনাখি সহ নেতাদের ভাষণের মাঝে তালি দিয়ে অভিনন্দন জানান।