মালদায় বিজেপির বিজয়া সম্মেলন — উপস্থিত মিঠুন চক্রবর্তী

Spread the love

মালদা, ৩ নভেম্বর:
আজ মালদায় অনুষ্ঠিত হচ্ছে বিজেপির বিজয়া সম্মেলন। এই সম্মেলনে যোগ দিতে মালদায় পৌঁছেছেন জনপ্রিয় অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী

সোমবার ভোরে পদাতিক এক্সপ্রেসে মালদা টাউন স্টেশনে পৌঁছান মিঠুন চক্রবর্তী। স্টেশনে তাকে সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি নেতৃত্ব ও অসংখ্য কর্মী-সমর্থক। ফুলের তোড়া ও শ্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা স্টেশন এলাকা।

এরপর সেখান থেকে অভিনেতা সোজা চলে যান পুরাতন মালদা থানার সাহাপুরে একটি হোটেলে, যেখানে তিনি দলের স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

বিজেপির এই বিজয়া সম্মেলনকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা গেছে। মিঠুনের আগমন ঘিরে সাধারণ মানুষের মধ্যেও দেখা যায় উচ্ছ্বাস ও কৌতূহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *