
মালদা , ১৬ সেপ্টেম্বর: ত্রাণের জন্য হাহাকার মালদার ভুতনিতে। ত্রাণের জন্য মরিয়া লড়াই। জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি করে ত্রাণ সংগ্রহের ক্ষুধার্ত মানুষ। ভূতনি সেতুর কাছে ত্রাণ পৌঁছনোর খবর মিলতেই দূরদুরান্ত থেকে ডিঙি নৌকায় গঙ্গা পেরিয়ে ত্রাণ সংগ্রহে মরিয়া হয়ে উপস্থিত বানভাসীরা। মহিলা এমনকি
শিশুরাও ডিঙি নৌকায় দুর্গম এলাকা থেকে চিড়ে, গুড় সংগ্রহ করতে জমিয়েছেন ভিড়।
এদিন দুপুর নাগাদ প্রাণ নিয়ে ভুতনি সেতুর কাছে পৌঁছন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা। এরপরে জলবন্দি এলাকা থেকে ডিঙি নৌকা নিয়ে কার্যত ছুটে আসতে দেখা যায় ক্ষুধার্ত মানুষজনকে।