ভুতনিকে বাঁচাতে কাজ শুরু

Spread the love

মালদা , ৭ জুন : পর পর দু বছর বন্যায় প্লাবিত হয়েছে ভূতনির চর। লক্ষাধিক মানুষ জল যন্ত্রণার সম্মুখীন হয়েছে। তবে এই বছর কোনোভাবেই জল ঢুকতে দেওয়া হবে না, তা আগেই জানিয়েছিল নবনির্বাচিত বিধায়ক গৌড় চন্দ্র মন্ডল। এবারে জল আটকাতে প্রাথমিক পর্যায়ে কাজও শুরু করে দেওয়া হল। মালদহের মানিকচক ব্লকের ভুতনি চরের ভাঙ্গা বাঁধের অংশের শুরু হল কাজ। রাজ্য সরকার সব রকম শক্তি দিয়ে এবছর বন্যা থেকেই ভূতনীর মানুষকে রক্ষা করবে জানালেন বিধায়ক। তবে যেভাবে কাজ শুরু হয়েছে তাতে সিঁদুরের মেঘ দেখছেন ভূতনি চরের ভাঙ্গন কবলিত পরিবারগুলি। জল আটকানো সম্ভব হবে না, সেই কথা বলছে দুর্গতরা।

গত দুই বছর বন্যা প্লাবিত হয়েছে ভুতনি চর। ভাঙ্গনের তীব্রতায় বাঁধ ভেঙেছে, বহু পরিবার বাড়িঘর হারিয়েছে। তবে নতুন করে বাঁধ নির্মাণের কাজ বিগত সরকার করলেও রক্ষা হয়নি। এবছর বন্যায় প্লাবিত যাতে না হতে হয় রাজ্যে পালা বদলের পর আশায় বুক বেঁধেছে ভুতনি চড়ের বাসিন্দারা। আর তাদের ঠিক আশা মতোই প্রাথমিক পর্যায়ে প্রায় ৬০ লক্ষ টাকা বরাদ্দে কাজের সূচনা করলেন বিধায়ক সহ প্রশাসনের আধিকারিকরা। বর্ষা মরসুম চলে আসার আগেই জল ঢোকা আটকাতে ভেঙে যাওয়া বাঁধের অংশে প্রায় ৮০ মিটার অংশ জুড়ে (বড়লা কোল ওয়াল) তৈরি করার কাজ করা হবে। মাঝে বস্তা এবং দুই সাইডে জল আটকানোর ওয়াল তৈরি করা হবে বলে জানান মানিকচকের নবনির্বাচিত বিজেপির বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *