বিহার নির্বাচনে এনডিএ–র জয়ে পুরাতন মালদায় বিজেপির বিজয় মিছিল, উচ্ছ্বাসে গেরুয়া শিবির

Spread the love

মালদা, ১৩ নভেম্বর: বিহার বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদী ও নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ জোট বিপুল জয় লাভ করায় পুরাতন মালদায় দেখা গেল বিজেপি মহলের ব্যাপক উচ্ছ্বাস। শুক্রবার বিকেলে পুরাতন মালদার মঙ্গলবাড়ী সদরঘাট এলাকা থেকে মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল সাহার নেতৃত্বে এক বর্ণাঢ্য বিজয় মিছিলের আয়োজন করা হয়।

বিজয় মিছিলে উপস্থিত ছিলেন—

  • উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিং,
  • পুরাতন মালদা নগর মন্ডলের সভানেত্রী ও কাউন্সিলর বাসন্তী রায়,
  • সাংগঠনিক জেলা সহ সভাপতি তাপস গুপ্ত,
  • সম্পাদক স্নেহাংশু ভট্টাচার্য্য,
  • জেলা বিজেপির দপ্তর নিয়োগ সম্পাদক সুজিত দাস,
    সহ অসংখ্য বিজেপি কর্মী–সমর্থক।

মিছিলে গেরুয়া আবির উড়িয়ে এবং লাড্ডু খাইয়ে কর্মী–সমর্থকরা জয়ের আনন্দ ভাগ করে নেন।

উপস্থিত থেকে প্রতাপ সিং জানান,
“বিহার নির্বাচন প্রমাণ করে দিয়েছে, মানুষ আবারও গেরুয়া শিবিরের ওপর আস্থা রেখেছে। আগামী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারকে পরাজিত করে বিজেপি আরও ভালো ফল করবে—এই প্রত্যাশা আমরা রাখছি।”

উচ্ছ্বাসমুখর পরিবেশে সমর্থকদের উপস্থিতিতে বিজয় মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *