
মালদা , ১৯ জানুয়ারি : এসআইআর আতঙ্কে বিষপান করে আত্মহত্যার চেষ্টা প্রৌঢ়ের। মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভার মালিওর ১ গ্রাম পঞ্চায়েতের সিমরাহা এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। শুনানির নোটিশ আসার পর আতঙ্কে ভুগছিলেন ওই এলাকার বাসিন্দা মোমিন আলী (৫৮)। শারীরিক ভাবে অসুস্থ ছিলেন।ছেলেরা ভিন রাজ্যে কাজ করে। কি ভাবে শুনানিতে আসবে। মানসিক ভাবে দুশ্চিন্তায় ছিলেন।সেই জায়গা থেকে এদিন বিষপান করে আত্মহত্যার চেষ্টা।গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে।ঘটনার খবর পেয়েই অসুস্থ প্রৌঢ় কে দেখতে হাসপাতালে ছুটে এলেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খান। বিজেপি কমিশনের বিরুদ্ধে চক্রান্ত এবং হয়রানির অভিযোগ তুলে সরব হলেন।

সংবাদমাধ্যমের সামনে বিতর্কিত মন্তব্য বুলবুলের। তার দাবি বিজেপি যখন ক্ষমতায় থাকবে না বাংলাদেশ নেপালের মতো পরিস্থিতি হবে। বিজেপি নেতাদের মানুষ বাড়ি থেকে বের করে মারবে। যদিও বুলবুলের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে এসআইআর নিয়ে আতঙ্ক তৈরির জন্য পাল্টা তৃণমূলকেই তোপ বিজেপির। শুরু হয়েছে তরজা।