গুলি কান্ডে গ্ৰেফতার বিএসএফ জওয়ানকে আদালতে তোলা হল

Spread the love

মালদা ২৪ জুলাই : বিএসএফ গুলি কান্ডে গ্ৰেফতার বিএসএফ জওয়ানকে আদালতে তোলা হল। ধৃতের নাম শিবম কুমার মিশ্র । রাতেই বিএসএফ কনস্টেবলকে গ্ৰেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ইনসাস রাইফেলটি।
উল্লেখ্য মালদার বৈষ্ণবনগরের হেডকোয়ার্টারে সহকর্মীর গুলিতে মৃত্যু হয় দুই বিএসএফ জওয়ানের। গুরুতর আহত হয়েছে আরেকজন জওয়ান। সে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তার বাম পায়ে গুলি লেগেছে । আহত এবং মৃত জওয়ানেরা প্রত্যেকেই বিএসএফের ৭১ নম্বর ব্যাটেলিয়ান এর সদস্য। অভিযুক্ত জাওয়ান ১১৯ নং বিএসএফ ব্যাটেলিয়নের সদস্য। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর বিএসএফের ১১৯ নম্বর ব্যাটেলিয়ান ও ৭১ নম্বর ব্যাটালিয়নের বিএসএফের সদর দপ্তরে।
বিএসএফ ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পেছনে পুরোনো শত্রুতা থাকতে পারে। তা না হলে সেন্ট্রির কাছ থেকে রাইফেলটি কেড়ে নিয়ে ঘরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ঘরে তখন তিন জন জনওয়ান ছিল। এক জন পালিয়ে খাটের নিচে লুকিয়ে যায়। তাঁর পায়ে গুলি লেগেছে। বাকি দুজনকে ইনসাস রাইফেলটি দিয়ে গুলিতে ঝাঁঝরা করে দেয় ধৃত বিএসএফ জওয়ান শিবম কুমার মিশ্র । ধৃত বিএসএফ জওয়ানের বাড়ি ছত্তিশগড়ে
পুলিশ সুপার অনুপম সিং জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

One thought on “গুলি কান্ডে গ্ৰেফতার বিএসএফ জওয়ানকে আদালতে তোলা হল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *