হরিশ্চন্দ্রপুরে চাঞ্চল্য: এসআইআর শুনানিতে নোটিশ রাজ্য প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকে, শুরু রাজনৈতিক তরজা

Spread the love

মালদা, ১৯ জানুয়ারি : এবার রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকে এসআইআর এর শুনানিতে নোটিশ নির্বাচন কমিশনের। যে নোটিশ সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।বিজেপির বিরুদ্ধে হয়রানি এবং চক্রান্তের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল।শুরু হয়েছে তরজা।এই মুহূর্তে রাজ্য জুড়ে এসআইআর এর শুনানি চলছে।মালদা জেলার প্রত্যেকটি বিধানসভার কয়েক লক্ষ মানুষের কাছে শুনানির নোটিশ গেছে। শুনানি কেন্দ্র বিভিন্ন সময়ে মানুষের হয়রানি সামনে আসছে। উত্তেজনা ছড়াচ্ছে। হরিশ্চন্দ্রপুর বিধানসভাতেও লক্ষাধিক মানুষের কাছে শুনানির নোটিশ গেছে।এবার ওই বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী খোদ তাজমুল হোসেনের কাছে শুনানির নোটিশ। তার পরিবারের সদস্যদের কাছেও নোটিশ গেছে।

মন্ত্রীর অভিযোগ বিজেপির চক্রান্তে কমিশন মানুষকে হয়রানি করছে।এসআইআর এর নাম করে এনআরসির চক্রান্ত চলছে। মূলত সংখ্যালঘু সম্প্রদায় কে টার্গেট করা হচ্ছে।যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *