বিধানসভার আগে হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, মতিবুর রহমান-কে প্রার্থী করার ডাক ঘিরে রাজনৈতিক তরজা

Spread the love

মালদা ২০ জানুয়ারি : বছরের শুরুতে বিধানসভার প্রাক্কালে মন্ত্রীর গড়ে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার এলাকার এক ফুটবল টুর্নামেন্ট থেকে একুশের বিজেপি প্রার্থীকে তৃণমূল প্রার্থী এবং তাকে সমর্থন করার ডাক জেলা তৃণমূল সাধারণ সম্পাদকের। বর্তমানে যিনি বিজেপির সঙ্গ ত্যাগ করলেও সমাজ সেবা মূলক কাজকর্মের জন্য গরীবের বন্ধু হিসেবে পরিচিত।যে মন্তব্য সামনে আসতেই প্রশ্ন উঠছে তবে আসন্ন বিধানসভায় মন্ত্রীকে কি দলের একাংশ চাইছে না। যা নিয়ে কটাক্ষের সুর বিজেপির গলাতে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভা। রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের এলাকা। যেখানে মন্ত্রী কে নিয়ে দলের অন্দরে সাম্প্রতিককালে বারবার ক্ষোভ দেখা গেছে।

এই এলাকায় বর্তমানে জনপ্রিয়তার শিখরে বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী মতিবুর রহমান।তিনি ব্যক্তিগত ভাবে গরিবদের জন্য প্রত্যেক বছর ২ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন।প্রায় প্রত্যেকদিন অসহায় মানুষের পাশে দাড়াচ্ছেন। একুশ সালে হরিশ্চন্দ্রপুর থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ছিলেন।যদিও গেরুয়া শিবিরের সঙ্গে বর্তমানে তার সম্পর্ক নেই। এই পরিস্থিতিতে গড়গড়ি মাঠে একটি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মতিবুর। তার সঙ্গে মঞ্চে ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান।প্রকাশ্য মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে জিয়াউর বলেন মতিবুর রহমান যে ভাবে মানুষের কাজ করছে।তিনি জনপ্রতিনিধি হলে মানুষের আরো ভালো হবে।তাই ছাব্বিশে তাকে সমর্থন করতে হবে।

সংবাদ মাধ্যমের সামনেও তিনি জানান ২৬ এর বিধানসভা নির্বাচনে জোড়াফুল প্রতীকে মতিবুর কে বিধায়ক হিসেবে দেখতে চায়।এর আগেও বারবার তৃণমূল নেতারা মতিবুরের প্রশংসা করেছেন।এই পরিস্থিতি তে বিধানসভার আগে মতিবুরের তৃণমূলে যোগদানের জল্পনা আরো বাড়ছে।ভাগ বাটোয়ারা নিয়ে তৃণমূলে দ্বন্দ্ব মান-অভিমান চলছে কটাক্ষ বিজেপির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *