
মালদা ১৬ আগষ্ট : ‘দশটা বস্তা ফেলে ১০ লাখ টাকার বিল করা যাবে না। যত টাকার কাজ থাকবে পরিষ্কার ভাবে তা করতে হবে।’মালদার মানিকচকের ভুতনি এলাকায় গঙ্গা নদী ভাঙন রোধের কাজ খতিয়ে দেখতে গিয়ে ঠিকাদার সংস্থাকে হুঁশিয়ারি মানিকচকের বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মন্ডলের। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন দশটা বস্তা ফেলে দু লক্ষ বস্তার বিল করবেন চলবেনা।
মানিকচকে গঙ্গা নদী ভাঙন ফি বছরের ঘটনা। বর্ষা কালে বিধ্বংসী রূপ ধারণ করে গঙ্গা। আর তার ধ্বংসলীলা চালায় মানিকচকের বিস্তীর্ণ এলাকায়। এমনকি বন্যার জলে ও প্লাবিত হতে হয় নদী তীরবর্তী এলাকার মানুষদের। সরকার পরিবর্তনের পর এবার পুনরায় ভাঙন রোধের কাজ শুরু হয়েছে মানিকচকের ভূতনি মথরাপুর এর সংকর টোলা সহ বিভিন্ন এলাকায়। সেই ভাঙন রোধের কাজ নিয়ে ক্ষোভ রয়েছে স্থানীয় বাসিন্দাদের। এলাকা পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলার পর ঠিকাদার সংস্থাকে ধমক দেন মানিকচকের বিজেপি বিধায়ক। কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
Đọc xong thấy rất bổ ích. Letco chuyên du học Hàn Quốc, tư vấn 1-1 theo năng lực và ngân sách từng bạn. Ghé thăm letco.vn để được hỗ trợ.