মাদকসহ বিহারের যুবক গ্রেফতার, মালদা থেকে ব্রাউন সুগার পাচারের ছক তদন্তে পুলিশ

Spread the love

মালদা: মাদকসহ গ্রেপ্তার বিহারের বাসিন্দা। ইংলিশবাজারের নুনবহি এলাকায় অভিযান চালিয়ে সুমিত কুমার নামে বিহারের পূর্ণিয়ার ওই বাসিন্দা কে গ্রেফতার করে ইংলিশ বাজার থানার পুলিশ। ধৃতর কাছ থেকে প্রায় ৩৫০ গ্রাম মাদক ব্রাউন সুগার উদ্ধার হয়েছে।। যার বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। মালদা থেকে এই ব্রাউন সুগার বিহারে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলে পুলিশ সূত্রে খবর। কার কাছ থেকে ব্রাউন সুগার সংগ্রহ করেছিল ওই যুবক? আর কারের যুক্ত রয়েছে এই কারবারে? তদন্ত শুরু করেছেন ইংলিশ বাজার থানার তদন্তকারী আধিকারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *