
মালদা , ১৪ অক্টোবর : পুজোর ছুটির আগে বিরিয়ানি খাওয়ার আবদার। পড়ুয়াদের আবদার মেনে স্কুলের মিড-ডে মিলে বিরিয়ানির ব্যবস্থা করলেন স্কুলের শিক্ষকরা। মালদা শহরের ২ নম্বর গভর্নমেন্ট কলোনি প্রাইমারি স্কুলে বুধবার মিড-ডে মিলে পড়ুয়াদের বিরিয়ানি খাওয়ানো হয়। শিক্ষকদের বক্তব্য, পড়ুয়ারা স্কুল ছুটির আগে বিরিয়ানি খাওয়ার আবদার করেছিল। ওদের আবদার মেনে আমরা স্কুলের ১১জন শিক্ষক মিলে মিড-ডে মিলে বিরিয়ানির ব্যবস্থা করেছি। স্কুলের এক ছাত্রী সুপর্ণা দাস জানায়, পুজো মানেই ভালোমন্দ খাওয়া দাওয়া। আমরা তাই স্কুল ছুটির আগে স্যারদের কাছে ভালোমন্দ খাওয়ানোর কথা বলেছিলাম। স্কুলের শিক্ষকরা আজ মিড-ডে মিলে আমাদের জন্য বিরিয়ানির ব্যবস্থা করেছে। আমরা বন্ধুরা সবাই মিলে এক সঙ্গে বিরিয়ানি খাচ্ছি। বিরিয়ানি