
মালদা : পুরাতন মালদহে জুয়ার ঠেকে হানা পুলিশের। গ্রেপ্তার আট জুয়াড়ি। উদ্ধার এক লক্ষ ৮৩ হাজার টাকার বোর্ড মানি। গোপন সূত্রে খবর পেয়ে মালদা থানার মঙ্গলবাড়ী ঘোষপাড়া এলাকায় হানা দেয় পুলিশ। সেখানে একটি পরিতক্ত বাড়িতে চলছিল জুয়ার আসর। পুলিশি অভিযানে হাতেনাতে ধরা পড়ে যায় আট জুয়াড়ি। রবিবার দুপুরে ধৃতদের তোলা হয় মালদা জেলা আদালতে। জুয়ার আসর সহ বিভিন্ন বেআইনি কার্যকলাপে জিরো টলারেন্স কড়া বার্তা পুলিশের।
