রাজনৈতিক সৌজন্যতা কংগ্রেস প্রার্থীকে জড়িয়ে ধরলো তৃনমূল প্রার্থী

Spread the love

মালদা, ১০ এপ্রিল : জেলায় হাজার হাজার মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ। সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর থেকে দুশ্চিন্তা তাঁদের আরও বেড়েছে। এই অবস্থায় ট্রাইবুনালে যাওয়ার নিয়ে বিভ্রান্তির মধ্যে ছিলেন তাঁরা। এই অবস্থায় পাশে দাঁড়াল মালদা বার অ্যাসোসিয়েশন। বিনে পয়সায় ক্যাম্প করে ট্রাইবুনালে আবেদনের ব্যবস্থা করে দিচ্ছেন আইনজীবীরা। রাজ্যে একমাত্র মালদা জেলাতেই এই পরিষেবা দিচ্ছেন আইনজীবীরা। বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা পালা করে বসে ট্রাইবুনালের প্রয়োজনীয় নথি দিয়ে আবেদনের ব্যবস্থা করে দিচ্ছেন। আইনজীবীদের এই কাজে খুশি ভোটার তালিকায় বাদ পড়া ভোটারেরা। ট্রাইবুনালে আবেদনের জন্য কোথায় যাবেন, কীভাবে আবেদন করতে হবে, কী কী নথি লাগবে-‌এসব নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাঁরা। যেহেতু আইনের বিষয়, সরাসরি আইনজীবীদের হাতে ট্রাইবুনালের আবেদন করতে পেরে বেশ সন্তুষ্ট সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ পড়া ভোটারেরা। ৩ দিন ধরে চলছে তাঁদের ক্যাম্প। রোজ 200 থেকে 400 মানুষ আবেদন করছেন। গোটা জেলায় মোট ১৩৭টি পয়েন্টে ট্রাইবুনালে আবেদনের ক্যাম্প চলছে। এত বিপুল সংখ্যক মানুষের নাম ‘‌ডিলিটেড’‌ হওয়ায় দুশ্চিন্তায় অহসায় ভোটারদের পাশাপাশি বিভিন্ন মহলও। মানুষের হয়রানি দূর করতে তাই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় মালদা বার অ্যাসোসিয়েশন। এস আই আর অ্যাপিলেট ট্রাইবুনাল অনলাইন আপিল দাখিল সহায়তা কেন্দ্র এখন যাদের নাম এড জুডিকেশন এর পর ভোটার তালিকা থেকে নাম কেটে গেছে তাদের অনলাইনে আপিল ফাইল করতে সহায়তা করা হচ্ছে। শিবিরে আইনজীবীরা জানাচ্ছেন কোনরকম অযথা আতঙ্কিত না হতে এবং ধৈর্য ধরে শান্ত হয়ে থাকুন এবং আমরা পরিষেবা দিতে সচেষ্ট হয়েছি এই বার্তা দিচ্ছেন আইনজীবীরা। বহু এলাকার মানুষ ভিড় জমাচ্ছেন। মালদহ জেলায় বহু গরিব শ্রমজীবী কৃষক দুস্থ মানুষের বসবাস তারাও এইরকম পরিষেবায় যে যথেষ্ট খুশি অনেকেই । মালদা বার অ্যাসোসিয়েশেনের সভাপতি অসিতবরণ বসু জানান, ‌ভোটার তালিকা থেকে বাদ পড়া মানুষেরা অসুবিধের মধ্যে রয়েছেন। তাঁদের কথা চিন্তা করে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা। আমরা আইনজীবীরা শুধু আইনের ব্যবসা করার জন্য নই, আমাদেরও কিছু নৈতিক কর্তব্য রয়েছে। যেহেতু আইন সম্পর্কিত বিষয়টি, তাই আমরা বিনে পয়সায় এই পরিষেবা দেওয়ার চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *